অ্যামাজন বোর্ডে সাবেক এনএসএ প্রধান

১০ সেপ্টেম্বর, ২০২০ ০৪:০৭  
ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের বোর্ডে যুক্ত হয়েছেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) এর সাবেক প্রধান কেইথ আলেকজান্ডার। বুধবার অ্যামাজনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স। আলেকজান্ডার আইরননেট সাইবার সিকিউরিটি ইনকর্পোরেশনের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা, তিনি অ্যামাজনের অডিট কমিটির দায়িত্ব পালন করবেন। নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তার নেতৃত্বে চার সদস্যের অডিট কমিটিতে আরও রয়েছে পেপসিকোর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা নোয়ি, রিডার ডাইজেস্টের প্রধান থমাস রায়ডার। ডিবিটেক/বিএমটি